Monday, April 4, 2016

পারফিউমের গন্ধ সারা দিন ধরে রাখবেন কী ভাবে? জেনে নিন

পারফিউমের গন্ধ সারা দিন ধরে রাখবেন কী ভাবে? জেনে নিন


perfume
সকালে উঠে স্নান করে পারফিউম বা বডি স্প্রে লাগানোর পর বেশ ফ্রেশ লাগে। শরীরের সুগন্ধে মনও ফুরফুরে থাকে। কিন্তু কিছুক্ষণ যেতেই হালকা হতে থাকে সুগন্ধ। জেনে নিন কী ভাবে দিনের শেষ পর্যন্ত ধরে রাখবেন পারফিউমের সুগন্ধ।
১। স্নানের ঠিক পর: স্নানের পরই পারফিউম বা ব়ডি স্প্রে লাগান। জামা কাপড় পরার আগে।
২। ময়াশ্চারাইজ: পারফিউম লাগানোর পর ময়শ্চারাইজার লাগিয়ে নিলে সুগন্ধ থাকবে অনেক ক্ষণ। ত্বকের যে অংশে পারফিউম বা সুগন্ধী লাগিয়েছেন তার উপর নন-সেন্টেড ময়শ্চারাইজার লাগিয়ে নিন।
৩। ঠান্ডা জায়গা: স্নানের পর মাখতে হবে বলে অনেকেই পারফিউম বাথরুমে রাখেন। আলো জ্বাললে, স্নান করলে গরম বাষ্পে সুগন্ধ নষ্ট হয়ে যায়। অন্ধকার, ঠান্ডা, শুকনো জায়গায় পারফিউম রাখুন। এতে সুগন্ধ ধরে রাখতে পারবেন।
৪। ভেসলিন: পারফিউম লাগানোর আগে কব্জি বা ত্বকের অন্যন্য অংশে ভেসলিন লাগিয়ে নিন। এতে আর্দ্র ত্বকে সুগন্ধ লক হয়ে যাবে।
৫। ঘষবেন না: অনেকেই পারফিউম স্প্রে করার পর দুই কব্জি ঘষে নেন, বা আঙুলের মাথা দিয়ে কানের পিছনে ঘষতে থাকেন। এ ফলে পারফিউমের উপরিভাহ উবে যায়। ফলে সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না।

দেখে নিন নিজেকে খুশি রাখতে কোন বদভ্যাসগুলো মাস্ট

দেখে নিন নিজেকে খুশি রাখতে কোন বদভ্যাসগুলো মাস্ট


habits
অস্থির হয়ে গেলে কি আপনি দাঁত দিয়ে নখ কাটেন। নাকি আপনার রাগ সব সময় নাকের ডগায় লেগে থাকে। নাকি পৃথিবী উল্টে গেলেও আপনি ঘুম থেকে উঠতে চান না। এর মধ্যে কোন বদভ্যাসটা আপনার আছে? আর কোনটাই বা আপনি ঘাড় থেকে ঝেড়ে ফলতে চান? যদি এখনও ঠিক করে উঠতে না পারেন তাহলে থাক। কারণ নামের আগে যতই ‘বদ’ থাকুক না কেন, এগুলো কিন্তু আদপে আপনার ভালই করে। কিছু কিছু বদভ্যাস শরীর এবং মন দুই’ই ঝরঝরে রাখে।


disorganised
gossip
anger
sleep
nervous
social media

মুখের আকৃতি দেখে চিনে নিন কে কেমন

মুখের আকৃতি দেখে চিনে নিন কে কেমন


oval

ডিম্বাকৃতি: এটা সবচেয়ে কমন ধরণের মুখ। এরা শান্ত ও ডিপ্লোম্যাটিক। তবে অনেক সময় দ্বৈত চরিত্রে মানুষ হন। কিছুটা একগুঁয়েও।

আচার-আচরণ দেখে যেমন মানুষের চরিত্র বোঝা যায় তেমনই বোঝা যায় মুখের আকৃতি দেখেও। মোটামুটি এই ধরণের আকৃতির মুখই দেখা যায়। নিজের মুখের আকৃতি বুঝতে না পারলে আয়নার সামনে দাঁড়ান। তারপর মুখের ধার বরাবর লিপস্টিক দিয়ে আয়নায় আঁকুন। বুঝে যাবেন আকৃতি। তারপর মিলিয়ে দেখে নিন নীচের সঙ্গে। 



round
oblong
triangle
oval
rectangle
square
heart
diamond
TAGS :   face   shape of face   personality   characteristic traits   MostReadStories

আরও খবর

যে ১০ কারণে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে

যে ১০ কারণে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে


death
প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যা আরও এক বার বড় প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে আমাদের। কেন বার বার কেন সারা বিশ্বে বেড়ে চলেছে আত্মহত্যার প্রবণতা? আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন যুবক, যুবতীরা? আমরা কি যথেষ্ট সচেতন? দেখে নিন কোন ১০ কারণের জন্য সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটছে।  

depression
hopelessness
fear
perfection
regrets
trauma
illness
stress
bullying
unemployment

ধনী হওয়ার ১০ উপায়

ধনী হওয়ার ১০ উপায়


Warren Buffet

অটোমেটিক সঞ্চয়: খরচ কমানোর সবচেয়ে ভাল উপায় এটা। ব্যাঙ্ক চেকিং অ্যাকাউন্টের সঙ্গে রেকারিং সেভিংস অ্যাকাউন্টে অটোমেটিক লিঙ্ক করিয়ে রাখুন। যাতে প্রতি মাসে নিজে থেকেই সঞ্চয় হয়। ছবি: ওয়ারেন বাফে।

ধনী হতে সকলেই চান। প্রাচুর্য না হলেও বিলাস-ব্যসন, অবসরের পর আরামের জীবন পাওয়ার জন্য পরিকল্পনা শুরু করতে হয় আগে থেকেই। কয়েকটা নিয়ম মেনে চললেই বাড়াতে পারবেন নিজের সঞ্চয়ের, অর্থের পরিমাণ। জেনে নিন এমনই ১০ টিপ্‌স।



Bill Gates
Warren Buffet
Steve Jobs
Mark Zuckerberg
Elizabeth Holmes
Mukesh Ambani
Laxmi Mittal
Ratan Tata
Micky Jagitani
Sudha Murthy

এই ৬টি কথা ভুলেও সহকর্মীদের সঙ্গে শেয়ার করবেন না

এই ৬টি কথা ভুলেও সহকর্মীদের সঙ্গে শেয়ার করবেন না


সহকর্মী
কথায় আছে সহকর্মীরা নাকি কখনও বন্ধু হতে পারেন না। অনেকেই এক বাক্যে প্রতিবাদ করবেন কথাটার। হবে নাই বা কেন? বেশিরভাগ সময়টা তো একজন সহকর্মীদের সঙ্গেই কাটান। পরিবারের থেকেও অনেক বেশি সময় সহকর্মীদেরই দেন। খারাপ লাগা, ভাল লাগা সব কিছুই তাঁদের সঙ্গেই শেয়ার করবেন এটাই তো স্বাভাবিক। তবে একটু সাবধান। পাশের চেয়ারে বসে কাজ করা লোকটিকে যতটা বন্ধু আপনি মনে করেন, ততটা কিন্তু নাও হতে পারেন তিনি। বন্ধুর মুখোশ পরা শত্রুও হতে পারেন আপনার। হুট করে কিছু শেয়ার করার আগে একটু ভাবুন। পারলে এড়িয়ে চলুন এই বিষয়গুলো।
সেক্স: নিজের সেক্স লাইফ নিয়ে কোনওপ্রকার কথা কখনও সহকর্মীদের সঙ্গে শেয়ার করা উচিত নয়। অনেক সময়ই সহকর্মীরা আপনার সেক্স লাইফ সম্পর্কে আলোচনা পছন্দ করেন। মন দিয়ে শুনবেনও। পরে আবার সেটা নিয়েই আপনার পিছনে লাগবে।


মতামত: হুট করে যে কোনও বিষয়ে জোরজবরদস্তি নাক গলাতে যাবেন না। জোরজবরদস্তি নিজের মতামত জাহির করা সব সময় সহকর্মীরা মোটেই পছন্দ করেন না।

গসিপ: আমরা বোধহয় প্রত্যেকেই কম বেশি গসিপ প্রেমী। তবে এ ক্ষেত্রে নিজের মনকে একটু সামলে রাখাই ভাল। বন্ধু মনে করে অফিসের যে সহকর্মীটির সঙ্গে আপনি বসের নামে গসিপ করে মজা পাচ্ছেন। নীরবে তিনি যে কখন বসের কানে সে কথা তুলে দিয়ে বসে স্নেহধন্য হয়ে বসে থাকবেন তা ঘুণাক্ষরেও টের পাবেন না আপনি।


উইকএন্ডের প্ল্যান: ভুলেও উইকএন্ড প্ল্যান কারও কাছে প্রকাশ করবেন না। বস তো নয়ই, সহকর্মীদের কাছেও নয়। বরং তাঁদেরকে এটা বলুন যে, এই উইকএন্ডও আপনার ভাল কাটবে না। বাড়ির প্রচুর বাকি থাকা কাজ সারতে হবে।


অবসাদ: অফিস বা বাড়িতে যতই ঝামেলা চলুক না কেন। সহকর্মীদের সঙ্গে সেই নিয়ে আলোচনা না করাই ভাল।


প্রশংসা: আপনি ভাল কাজ করেছেন আর তাই বস হয়তো আপনার প্রশংসা করেছেন। বন্ধু ভেবে তা সহকর্মীদের সঙ্গে শেয়ার করে ফেললে কিন্তু হিতে বিপরীতও হতে পারে। তলে তলে সহকর্মীরা আপনার ভাবমূর্তি নষ্টও করতেও পারেন।

হঠাত্ চোট, ফোসকা সারানোর ঘরোয়া টোটকা

হঠাত্ চোট, ফোসকা সারানোর ঘরোয়া টোটকা


nail
আপনি ঘরে তাড়াহুড়ো করে চলাফেরা করছেন। হঠাত্ আপনার পা কেটে গেল কিংবা নখ কাটতে গিয়ে আঙুল কেটে গেল, কী করবেন ভেবে পাচ্ছেন না। ঘরে যদি কোনও ওষুধ না থাকে তা হলে আরও মুশকিল!  সারাদিন ঘরের কাজ করতে করতে আপনার পা ব্যাথা হয়ে গেছে, আরাম পেতে তত্ক্ষণাত্ কী করবেন দেখে নিন এই গ্যালারিতে। 


shoe
nose bleeding
nail breaking
splinter
finger cut
headache
shoe sore

জানেন কোথা থেকে এল এই ‘ok’?

জানেন কোথা থেকে এল এই ‘ok’?



ok
সারা দিনে সবচেয়ে বেশি বার আমরা কোন শব্দ ব্যবহার করি বলুন তো? শুধু সামনাসামনি কথা বলার সময় নয়, ফোনে কথা বলার সময়, মেসেজে, হোয়াটসঅ্যাপেও সবচেয়ে বেশি বার এই শব্দই ব্যবহার করে থাকি। গত দুই শতাব্দী ধরে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ ‘ওকে’(ok)। গত ২৩ মার্চ ছিল ‘ওকে’-র ১৭৭ বছরের জন্ম দিন। কোথা থেকে জন্ম হল এই শব্দের?
১৮৩৯ সালে দুই সংবাদ পত্র  বস্টন মর্নিং পোস্ট ও প্রভিডেন্স জার্নালের মধ্যে ছিল তুমুল বিরোধিতা। পরে সেই সমস্যা মেটে। আর সেই বার্তা বোঝাতে ছাপার অক্ষরে ব্যবহার করা হয়েছিল এই ‘ওকে’ শব্দ। বানান ‘okay’। অর্থ- অল কারেক্ট। অর্থাত্, সব ঠিক আছে। এই শব্দই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।
তবে জনপ্রিয়তা বাড়লেও বানান এবং অর্থ ধরে রাখতে পারেনি ওকে। ধীরে ধীরে বানান দাঁড়ায় ok। ‘আচ্ছা’ বা ‘ঠিক আছে’ বোঝাতেই এখন ব্যবহৃত হয় এই শব্দ।

গার্লফ্রেন্ডকে প্রথম বার বাড়িতে আনছেন? খেয়াল রাখুন এই ৫টি কথা

গার্লফ্রেন্ডকে প্রথম বার বাড়িতে আনছেন? খেয়াল রাখুন এই ৫টি কথা


gf
হাত ধরাধরি করে ময়দানে রোম্যান্টিক হাঁটা বা পপকর্ন খেতে খেতে মাল্টিপ্লেক্সে মুভি দেখা তো অনেক হল। এ বার পরের ধাপে এগোনো যাক! প্রেমিকার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন সত্যি করতে নিজের পরিবারের সঙ্গে তাঁর দেখা-সাক্ষআৎ হওয়াটাই তো জরুরি। কিন্তু, তার আগে বেশ কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। কারণ, প্রথমেই ফ্যামিলির গ্রিন সিগনাল না মিললে কিন্তু বিয়ের পরে অ্যাডজাস্ট করা মুশকিল। তা প্রথম ধাপটা পেরোতে কী বিষয়ে খেয়াল রাখবেন জেনে নিন।

১) ফ্যামিলির সঙ্গে দেখা করানোর আগে আপনার গার্লফ্রেন্ডকে বেশ কয়েকটি তথ্য আগাম জানিয়ে রাখুন। পরিবারে সদস্যরা কে কী করেন, কার কী পছন্দ তা আগে থেকেই জানিয়ে দিন। তা ছাড়া, প্রতি ফ্যামিলিতেই তো বেশ কিছু ‘ইক্যুয়েশন’ আছে। বাড়িতে আনার আগে গার্লফ্রেন্ডকে তা জানিয়ে রাখুন। ফ্যামিলি পলিটিক্সে সুবিধা করতে পারলে আখেরে তা খুবই কাজে আসবে।

২) বিয়ের আগে গার্লফ্রেন্ডের সঙ্গে আপনার পরিবারের সদস্যদেরও তো একটা খোলামেলা সম্পর্ক হওয়া প্রয়োজন। ফ্যামিলির কে কেমন মুডের তা গার্লফ্রেন্ডকে আগাম জানিয়ে রাখুন। অনেকে সিরিয়াস আড্ডা ভালবাসেন তো অনেকে হাল্কা আলোচনায় খুশি হয়। এ সব টুকরো ইনফরমেশন গার্লফ্রেন্ডকে জানিয়ে রাখুন। পরিবারের লোকজনের সঙ্গে মিশতে খুবই কাজে দেবে এগুলি।

৩) অচেনা মানুষজন হঠাৎই কী ভাবে আমাদের পছন্দের হয়ে ওঠে বলুন তো? আসলে নিজেদের সঙ্গে কোনও মিল খুঁজে পেলে তাঁদের সঙ্গে এক ঝটকায় সম্পর্ক সহজ হয়ে যায়। ফ্যামিলির সঙ্গে গার্লফ্রেন্ডকে দেখা করানোর সময় ভেবে দেখুন তো, আপনার মায়ের সঙ্গে গার্লফ্রেন্ডের কোনও হবিতে মিল খুঁজে পান কিনা! তবে সেই পথেই এগোন। দেখবেন মুহূর্তের মধ্যে সহজ হবে সম্পর্ক।

৪) প্রথম দেখার মুহূর্তটা হাসিখুশির হলে সহজেই বন্ডিং তৈরি হবে। ফলে, পরিবারের কোনও মজার ঘটনার প্রসঙ্গ তুলে পরিবেশকে হাল্কা করার চেষ্টা করুন।

৫) পরিবারের কাছে গার্লফ্রেন্ডকে যেমন হেয় করবেন না তেমন উল্টোটাও মাথায় রাখবেন। মনে রাখবেন, দু’পক্ষের সম্মান রক্ষা করাটা আপনার কর্তব্য।