মার্চের মাঝেই আসছে আইফোন ফাইভ এসই, সম্ভবত আগাম বুকিং বন্ধ
মার্চের মধ্যেই অ্যাপেল আনতে চলেছে নতুন প্রোডাক্ট ‘আইফোন ফাইভ এসই’ ও ‘নিউ আইপ্যাড এয়ার’। সূত্রের খবর, ১৮ মার্চ থেকে অনলাইনে ও খুচরো বিক্রেতাদের কাছে মিলবে অ্যাপেলের এই প্রোডাক্ট। তবে এবারে অ্যাপেল কর্তৃপক্ষ প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে নয়া সিদ্ধান্ত নিয়েছে। আগে থেকে বুক করা যাবে না আইফোন।
জানা যাচ্ছে আইফোন ‘ফাইভ এসই’তে রয়েছে ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ১.২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অটো ফোকাস ভিডিও রেকর্ডিং রয়েছে। সিলভার, গোল্ডেন রঙের মডেলে পাবেন এই আইফোন। অ্যাপেল কর্তৃপক্ষ মনে করছে, ফাইভ এসই বিক্রির গতি বাড়াতে বাড়ে। এমনিতেই সামগ্রিকভাবে আইফোন বিক্রি কমায় ভাঁজ পড়েছে অ্যাপেল সিইও টিম কুকের কপালে। চলতি বছরে এই দুটি নতুন প্রোডাক্ট ‘বিক্রির বৈতরণী’ পার করবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।
No comments:
Post a Comment