ওজন কমাতে ভরা পেটে এগুলো এড়িয়ে চলুন
ওজন কমাতে গিয়ে ডায়েট থেকে মিষ্টি, ফ্যাট বাদ দিয়েই থাকি আমরা। খাবারের
পরিমাণও কমিয়ে আনতে জানি। তবে জানেন কি রোগা হতে গেলে খাবারের সময়টাও খুব
জরুরি? অর্থাত্ কোন খাবার কখন খাবেন, কখন খাবেন না তার উপর নির্ভর করে
আপনার ওজন। আবার কিছু কিছু বদঅভ্যাসের জন্যও ওজন বাড়ে। জেনে নিন রোগা
থাকতে খাওয়ার আগে ও পরে কী কী করবেন না।
ফল
ভরা পেটে ফল খেলে হজম ভাল হবে এই মিথ বহু দিন ধরেই চালু। এটা কিন্তু
একেবারেই ভুল। ভরা পেটে ফল কখনই খাবেন না। হয় খাওয়ার এক ঘণ্টা আগে ফল খান,
অথবা অন্তত দু’ঘণ্টা পর।
চা
অনেকেরই খাওয়ার পর চা খাওয়ার অভ্যাস থাকে। পেট ভরে খাওয়ার ঠিক পরই চা
একদম নয়। চা পাতা অ্যাসিডিক হওয়ার কারণে হজমে গন্ডগোল হতে পারে। শরীরে আয়রন
শোষণেও বাধা হয়ে দাঁড়ায়। ফলে ঠিক মতো পুষ্টিও হয় না শরীরে। খাওয়ার এক
ঘণ্টা আগে ও অন্তত এক ঘণ্টা পর চা খান।
ধূমপান
সিগারেটের নেশা থাকলে খাওয়ার পর সুখটান দিতে চায় মন। জেনে রাখুন ভরা
পেটে একটা সিগারেট শরীরে ১০টা সিগারেটের সমান ক্ষতি করে। তাই শরীরের ক্ষতি
এড়াতে খাওয়ার পর ধূমপান এড়িয়ে চলুন।
স্নান
ভরা পেটে স্নান করলে হজম ধীরে হয়। স্নানের সময় পাকস্থলীর রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। ফলে হজম প্রক্রিয়ায় বাধা পায়।
ঘুম
ভরা পেটে ঘুমোলে ঘুম থেকে ওঠার পরও পেট ভরা ভরা লাগে। তার কারণ খাবার হজম হয় না। খাওয়ার পর ঘুমিয়ে পড়লে হজম প্রক্রিয়াও ঘুমিয়ে পড়ে।
No comments:
Post a Comment